মেরীবেন ৫ এসজি
(এমামেকটিন বেনজয়েট)
ক্রিয়ার ধরণ
👉 এটি স্পর্শক এবং পাকস্থলীয় গুণসম্পন্ন হওয়ায় পোকা-মাকড়ের গায়ে পড়লে পোকা মারা যায় এবং প্রয়োগকৃত গাছ-পালা পোকায় ভক্ষণ করলেও তা মারা যায়।
👉 স্থানীয়ভাবে অনুপ্রবেশ করার ক্ষমতা থাকায় ডগা ও ফলের ভেতরে অবস্থিত পোকাও বাঁচতে পারে না।
👉 এছাড়াও এটি ট্রান্সলেমিনার গুণসম্পন্ন হওয়ায় উপরে স্প্রে করলে পাতার এপিডার্মিস
স্তর ভেদ করে নিচে চলে আসে। এতে নিচে অবস্থানরত মাকড় রস শোষণ করলেও মারা যায়।
👉 এর কার্যকারিতা অন্যান্য সাধারণ কীটনাশকের চেয়ে কিছুটা বেশি দিন স্থায়ী থাকে।
দমনকৃত কীট পতঙ্গের নাম
- সবজির ফলছিদ্রকারী পোকা দমন করে।এবং পাটের বিছা পোকা দমনে অত্যান্ত কার্যকর।
যে যে ফসলের পোকা দমনে মেরীবেন ৫ এস জি খুবিই কার্যকরী:
- বেগুন, ঢেঁড়স, টমেটো, মরিচ,
- করলা, পটল, কাকরোল,
- সীম জাতীয় ফসল, পাট,
- আম, লিচু,
- কুমড়া জাতীয় ফসল
১০ লিঃ পানিতে ১০ গ্রাম মেরিবেন ৫ এসজি মিশিয়ে ব্যবহার করতে হয়।
নির্দেশনা:
মেরীবেন ৫ এসজি প্রয়োগ করার ৭-১৪ দিনের মধ্যে গবাধি পশু,হাঁস ও মুরগী ক্ষেতে প্রবেশ করতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না বা খাবেন না

Comments
Post a Comment